শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বাংলাদেশকে ধাক্কা দিলো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাজে সংবাদ পেতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল নাজমুল হোসেন শান্তদের। সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এলো বদল।
দুই দলের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা। এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিলো বাংলাদেশের, আফগানদের ছিলো ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।

অবশ্য সাম্প্রতিক সময়টা আফগানদের বেশ ভালোই চলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। চলতি বছরের মে মাসেও ৬ পয়েন্ট পিছিয়ে থাকা আফগানরা এখন বাংলাদেশের ওপরে।
বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে অবশ্য সময় খারাপ যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। গত বছরের আফগানিস্তানে সিরিজ থেকে বাংলাদেশ এ পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১ টি সিরিজে। হার ৪টায়। র‍্যাঙ্কিংয়ের অবনতিও তাই অনুমিত।
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page