শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পিরোজপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৪

পিরোজপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আখি আক্তার (৩৪) নামে এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানিপুর নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার শিশুসহ ৪ জন আহত হয়েছেন।

আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১২টার দিকে ওই নারীর মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নেওয়া হচ্ছে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আখি আক্তার কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের ইমরান হাওলাদারের স্ত্রী। আহতরা হলেন, ইমরান হাওলাদার (২৪) জহুরা বেগম(৬৫), রেশমা বেগম (৩০), ফোরকান হাওলাদার (৬০) উভয় কাউখালি উপজেলার চিরাপড়া ইউনিয়নের বাসিন্দা। তারা বাগেরহাটের বাধাল বাজার এলাকায় মৃত স্বজনের বাড়িতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাদ পরিবহনের একটি বাস বরিশাল থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বাগেরহাট থেকে পিরোজপুরের কাউখালীতে যাচ্ছিল। এ সময় রানিপুর নিমতলা নামকস্থানে অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে ইমাদ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে বরিশালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে। আহতদের সবার বাড়ি কাউখালী উপজেলার চিড়াপাড়া গ্রামে। ইমরান নামের এক অটোরিকশাচালক চার যাত্রী নিয়ে বাগেরহাট থেকে কাউখালীতে যাচ্ছিল।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার বলেন, আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে নেওয়ার পথে এক নারীর মৃত্যু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page