বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন।

১১ দিনে ১৩শ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

নভেম্বর মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ১১ দিনে দেশের ২৫টি জেলার বিভিন্ন আদালতে ১ হাজার ২৯৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ১ হাজার ২৯৯ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এর বাইরে আরও ২০ জন আইনজীবীকে বিডিআর (বর্তমানে বিজিবি) বিস্ফোরক দ্রব্য মামলায় স্পেশাল পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২৫ জেলার মধ্যে মুন্সীগঞ্জে ৩০, লক্ষ্মীপুরে ৪১, ফেনীতে ৪৭, নওগাঁয় ৬২, নোয়াখালীতে ৭৫, মানিকগঞ্জে ৪৮, নরসিংদীতে ৬১, টাঙ্গাইলে ১৫১, চাঁপাইনবাবগঞ্জে ২৬, গাজীপুরে ৭১, মাগুরায় ৩১, নড়াইলে ১৪, চুয়াডাঙ্গায় ৩৩, গোপালগঞ্জে ১৮, কুষ্টিয়ায় ৫৫, হবিগঞ্জে ৩৮, বরগুনায় ৪১, বান্দরবানে ৯, রাঙ্গামাটিতে ৭, রাজশাহীতে ১২৪, চাঁদপুরে ৫২, পটুয়াখালীতে ৭৮, গাইবান্ধায় ৪৫, জামালপুরে ৬৪ ও পাবনায় ৭৮ জনকে নিজ নিজ জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৩, ১০, ও ১৩ নভেম্বর তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত পৃথক নিয়োগাদেশ জারি করা হয়।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এসব নিয়োগাদেশে উল্লিখিত জেলাগুলোর জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page