শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

পাইকগাছায় পৌর মহিলা দলের সদস্য পাখির সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাইকগাছা পৌর শাখার আহবায়ক কমিটির সদস্য শাহানারা আক্তার পাখিকে নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটাননোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন শাহানারা আক্তার পাখি।

লিখিত বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরে শাহানারা আক্তার পাখি বলেন, আমার পরিবার আওয়ামীলীগ বিরোধী আদর্শ ধারণ করে। শৈশব থেকে দেখেছি, আমার ভাই বাবলু গাজী, রেজাউল, রবিউল এবং স্বামী রিপন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। তারা খুলনা-পাইকগাছা সড়কে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বিএনপির মিটিং-মিছিলে অংশ নেওয়া সহ লোক পরিবহন করার কারণে তাদের চাকরি হারাতে হয়েছে।

আমি বিগত সরকারের সময় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (সিপিপি) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলাম। সেই সময় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমার সেই কর্মকাণ্ডের ছবি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

আমি দীর্ঘদিন ধরে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর তথ্য প্রচার করছে। আমি কখনো পৌরসভার ওয়ার্ড কমিটির মহিলা আওয়ামীলীগের সভাপতি বা সদস্য ছিলাম না। ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানাই এবং একইসাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page