শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইবাদুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার প্রতাপকাটি গ্রামের মৃত আবুল হোসেন খাঁর ছেলে। জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে শামুকপোতা ব্রিজের পাশে নিজের চিংড়ি ঘেরের বাঁধে সবজির ক্ষেতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে সেচ দেওয়ার সময় অসাবধানতাবশতঃ তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

তার ছোট ভাই সবুর খাঁ জানান,তিনি তার চিংড়ি ঘেরে যাওয়ার পথে ঘটনা দেখতে পান এবং দ্রুত বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন।পরে আহত অবস্থায় ইবাদুল কে কপিলমুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সবজেল হোসেন জানান, মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page