শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সিরিজ শুরুর আগেই ‘এলোমেলো’ ভারত

দিনদুয়েক আগেই নিজের দ্বিতীয় সন্তানকে পৃথিবীর আলো-বাতাসে স্বাগত জানিয়েছেন রোহিত শর্মা। সিরিজ শুরুর আগে তখনও বেশ কয়েকটা দিন হাতে আছে ভারতের জন্য। এমন অবস্থায় ভাবা হয়েছিল, হয়ত রোহিত শর্মা যোগ দেবেন বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত পার্থ টেস্টে থাকা হচ্ছে না ভারতের নিয়মিত টেস্ট অধিনায়কের।

বোর্ডের এক সূত্র এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম রোহিত অস্ট্রেলিয়ায় যাবে। তবে ও বোর্ডকে জানিয়ে দিয়েছে, এখনই যেতে পারবে না। পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চায়। দিবারাত্রির টেস্টের আগেই ও দলের সঙ্গে যোগ দেবে। মাঝে নয় দিনের ব্যবধান রয়েছে। তাই অ্যাডিলেড টেস্টে রোহিতের খেলা নিয়ে সংশয় নেই।’

রোহিত না থাকায় ধারণা করা হয়েছিল শুভমান গিলকে ওপেনিং করতে দেখা যাবে। কিন্তু এই তরুণ আঘাত পেয়েছেন আঙুলে। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে শুভমন গিলের। চোট গুরুতর– এমন ধারণা করা হয়েছিল শুরুতেই। পরবর্তীতে জানা গেল, অন্তত ১৪ দিন মাঠের বাইরে থাকতেই হচ্ছে গিলকে।
স্বাভাবিকভাবেই পার্থে খেলা হচ্ছে না গিলের। এমনকি অ্যাডিলেড টেস্টেও তাকে ফুল ফিট অবস্থায় পাওয়া নিয়ে আছে প্রশ্ন। তবে স্বস্তির খবর হলো, লোকেশ রাহুল কনুইয়ের চোট কাটিয়ে ফিরেছেন। শুধু সেটাই না, তাকে দিয়েই ইনিংস ওপেন করাবে ভারত। সেটা নিশ্চিত করা হয়েছে ভারতের দলের পক্ষ থেকে। অন্যদিকে যথারীতি থাকছেন যশস্বী জয়সওয়াল।
এদিকে ২০ দিনের সফর শেষে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত ‘এ’ দল দেশের বিমান ধরলেও অস্ট্রেলিয়াতে থেকে গিয়েছেন দেবদূত পাডিক্কাল। এ দলের হয়ে দারুণ পারফরম্যান্সের পর তাকে রেখে দিতে চেয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
রোহিত না থাকায় এই ম্যাচে ভারতের অধিনায়কের ভারটা থাকবে জাসপ্রীত বুমরাহর ওপরে। তবে তার বোলিং পার্টনার হিসেবে মোহাম্মদ শামিকে এখনই দেশ থেকে উড়িয়ে নেয়ার পরিকল্পনা নেই তাদের। রঞ্জিতে দারুণ বোলিং করলেও তাকে খানিক বিশ্রাম দেয়ার পক্ষে নির্বাচকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page