শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বাগেরহাটের ফকিরহাটে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে উপজেলার লখপুর এলাকা থেকে মমতাজ বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। নিহত মমতাজ বেগম উপজেলার লখপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী। পুলিশ জানায়, মমতাজ বেগমের স্বামী ঢাকাস্থ একটি কোম্পানিতে চাকুরী করেন। কিন্তু মমতাজ দুই ছেলে ও শাশুড়ীকে নিয়ে লখপুর বাড়িতে বসবাস করে থাকেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে বড় ছেলে স্কুলে যায় এবং ছোট ছেলেকে সাথে নিয়ে শাশুড়ী মাদ্রমাসায় যান। দুপুরে বড় ছেলে স্কুল থেকে এসে মা মা বলতে ডাকতে থাকেন। মায়ের সাড়া শ্বদ না পাওয়ায় ঘরে ঢুকে দেখে তার মা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলে আছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ শেষে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page