শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

পদত্যাগ করতে চেয়েও পারছেন না ইউসুফ

জাতীয় দলের দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। কিন্তু তাকে ছাড়তে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার পদত্যাগপত্র গ্রহণ করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বরং তাকে নতুন করে দুই থেকে তিন পদের জন্য প্রস্তাব দেয়া হবে তাদের পক্ষ থেকে।
জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে ছিলেন মোহাম্মদ ইউসুফ। সাম্প্রতিক উত্থানপতনের সময়ে এসে সাবেক এই ব্যাটার পদত্যাগের ঘোষণা দেন। কিন্তু পিসিবির সূত্র জানিয়েছে, বোর্ড পাকিস্তান ক্রিকেটকে গঠনে ইউসুফের দক্ষতা ধরে রাখতে আগ্রহী এবং তাকে আরো প্রভাবশালী ভূমিকায় একীভূত করার জন্য আলোচনা চলছে। পিসিবি ইউসুফের অবদানকে নতুন করে সংজ্ঞায়িত করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে।

টেস্ট ক্রিকেটের সাবেক নাম্বার ওয়ান ব্যাটারকে দুই থেকে তিনটি নতুন দায়িত্বের মধ্যে বেছে নেওয়ার প্রস্তাবও দিচ্ছে ক্রিকেট বোর্ডটি। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি জানিয়েছেন মোহাম্মদ ইউসুফকে ধরে রাখার কথা।
পিসিবি প্রধান মহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইউসুফকে কোথাও যেতে দিচ্ছি না। রাজ্জাক গুরুত্বপূর্ণ, ইউসুফও গুরুত্বপূর্ণ। আমি অন্য সাবেক ক্রিকেটারদের সঙ্গেও পরামর্শ করছি। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে তাদের আমাদের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’
এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে টুইটারের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘ব্যক্তিগত কারণে আমি পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এই অবিশ্বাস্য দলকে সেবা করা আমার জন্য অনেক বড় সুযোগ এবং পাকিস্তান ক্রিকেটের উন্নতি ও সাফল্যে অবদান রাখতে পেরে আমি গর্বিত।’
সাবেক পাকিস্তান অধিনায়ক ইউসুফ ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৭ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান সংগ্রহ করেছেন। ২০০৬ সালে ১ হাজার ৭৮৮ রান করে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক টেস্ট রানের রেকর্ড গড়েছিলেন তিনি। সেই রেকর্ড এখনো তার দখলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page