শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বাংলাদেশকে হারিয়ে শেষটা রাঙাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

দুই দলের জন্যই বছরের শেষ সিরিজ। বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ দুই দলের কেউই বছরটা খুব একটা ভালোভাবে পার করেনি। বাংলাদেশ একের পর এক সিরিজ হেরেছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি… নিজেদের শেষ ৪ সিরিজেই হেরেছে টাইগাররা।
আর ওয়েস্ট ইন্ডিজের বছরের শেষটা কেটেছে মিশ্র। তবে নিজেদের মাঠে বিশ্বকাপটায় ভালো কিছু করে দেখাতে না পারার আক্ষেপ আছে তাদেরও। এমন অবস্থায় বছরের শেষটা ভাল করতে মরিয়া উইন্ডিজ দল। যেখানে বাংলাদেশকে তারা মোকাবেলা করবে তিন ফরম্যাটেই।

সিরিজ শুরুর আগের দিন ক্রিকবাজকে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আন্দ্রে কুলি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ (জয় দিয়ে বছর শেষ করা)। কারণ সাউথ আফ্রিকা সিরিজের হতাশাজনক পারফরম্যান্স থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগে, প্রথম তিন বা চার দিন বৃষ্টির কারণে ব্যাহত হয়েছিল এবং আমরা তখন অ্যান্টিগার মাটিতে বেশ কয়েকটি ভালো সেশন পার করতে সক্ষম হই। প্রত্যেকেই ভালো অবস্থার মধ্যে রয়েছে এবং প্রত্যেকেই ফিট এবং খেলার উপযোগী।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে স্কোয়াড পাচ্ছেন কুলি। তার বিশ্বাস দলের প্রত্যেকেই নিজেকে প্রমাণের সুযোগ পাবেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই সুযোগ রয়েছে। আমাদের এখানে এমন খেলোয়াড় আছে যারা বাংলাদেশের বিপক্ষে হোম বা অ্যাওয়ে খেলেছে এবং সেই সিরিজগুলো জিতেছে। আপনি জানেন খেলোয়াড়রা একে অপরের সাথে পরিচিত এবং আমাদের কিছু নতুন খেলোয়াড় আছে যারা এই সিরিজগুলোর কোনোটিতেই খেলেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page