শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

দানবীয় ব্যাটিংয়ে তিলক ভার্মার বিশ্বরেকর্ড

ব্যাট হাতে দুর্দান্ত এক সময় পার করছেন ভারতীয় তরুণ ব্যাটার তিলক ভার্মা। সপ্তাহ খানেক আগে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে ভারত ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে এসেছে। যেখানে শেষ দুই ম্যাচেই পরপর সেঞ্চুরি হাঁকিয়েছেন তিলক। তার সেই দানবীয় ব্যাটিং দেশে ফিরেও অব্যাহত রেখেছেন। টি-টোয়েন্টি বিশ্বরেকর্ড গড়ে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি। রাজকোটে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই তিলক মেঘালয়ার বিপক্ষে খেলেছেন ৬৭ বলে ১৫১ রানের ঝোড়ো ম্যারাথন ইনিংস। ভারতীয় এই বাঁ-হাতি ব্যাটারের তান্ডবে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ২৪৮ রান তোলে। পাহাড়সম লক্ষ্য তাড়ায় মেঘালয়া মাত্র ৬৯ রানেই গুটিয়ে ১৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে।

মুশতাক আলির উদ্বোধনী ম্যাচটিতে তিলক ব্যাটিংয়ে নামেন তিন নম্বরে। প্রথম ওভারেই ক্রিজে আসা এই ব্যাটার ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ঝড় তুলেছেন ২২৫.৩৭ স্ট্রাইকরেটে। ৬৭ বলের ইনিংসে তিলক ১৪টি চার ও ১০টি ছক্কার হাঁকান। এর মধ্যে তিনি সবচেয়ে বেশি চড়াও ছিলেন দিপ্পু সাঙমার ওপর। তার ১৮ বলে ৬টি চার ও ৩ ছক্কায় তিনি ৫০ রান তুলেছেন।

তন্ময় আগারওয়ালের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৪৮ বলেই ১২২ রান তোলেন তিলক। সেই জুটিই মাত্র ১ রানে প্রথম উইকেট হারানো হায়দরাবাদকে টুর্নামেন্টটির পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ এনে দেয়। ৪ উইকেটে তাদের ২৪৮ রানের পুঁজি মুশতাক আলি ট্রফির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।
২২ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে পরপর সেঞ্চুরি করেছিলেন। দুটি ম্যাচেই অপরাজিত থেকে যথাক্রমে ১০৭ ও ১২০ রান করেন তিলক। এবার সেই গণ্ডি আরও ছাড়িয়ে গেলেন। তিনি প্রথম কোনো ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে খেলেছেন ১৫০–এর বেশি রানের ইনিংস। ভারতীয় নারী ক্রিকেটা কিরণ নাভগিরে ২০২২ সালে সিনিয়র ওমেন্স টি-টোয়েন্টিতে ট্রফিতে ১৬২ রান করেছিলেন।

প্রসঙ্গত, আইপিএল মৌসুম শুরুর আগেই যেন ব্যাট হাতে অনন্য রূপ ধারণ করলেন তিলক। একের পর এক সেঞ্চুরিতে তিনি যেন স্মরণীয় টুর্নামেন্টের আগাম আভাস দিয়ে রাখছেন। ২০২৫ আইপিএলের জন্য মুম্বাইয়ের রিটেনশন তালিকায় আছে তিলকের নাম। ওই ফ্র‌্যাঞ্চাইজির হয়ে আগের দুই মৌসুম খেলা বাঁ-হাতি এই ক্রিকেটারের পারিশ্রমিক ৮ কোটি রুপি ধরা হয়েছে। এদিকে, আসন্ন আইপিএলের মেগা নিলাম হবে আগামী ২৪-২৫ নভেম্বর, সৌদি আরবের জেদ্দায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page