শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

খেটে মরল অস্ট্রেলিয়া, রেকর্ড গড়ল ভারত

অ্যালেক্স ক্যারির ব্যাট ফাঁকি দিয়ে বল স্ট্যাম্পে আঘাত হানতেই ভোঁ দৌড় হার্ষিত রানার। ততক্ষণে অপেক্ষা ফুরিয়েছে ভারতেরও। ৫৩৪ রানের বিশাল টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামল ২৩৮ রানে। ভারত ম্যাচটা জিতে নিলো ২৯৫ রানের বড় ব্যবধানে। সেই সঙ্গে পাঁচ টেস্টের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারত এগিয়ে গেল ১–০ ব্যবধানে।
ক্রিকেটের দুই পরাশক্তির টেস্ট দ্বৈরথ। বাইশগজের লড়াইয়ের আগেই কথার উত্তাপ চরমে পৌঁছেছিল। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সাম্প্রতিক পরিসংখ্যানটা ভারতের জন্য স্বস্তির থাকলেও ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশের পর তাদের পক্ষে বাজি ধরারও খুব বেশি লোক পাওয়া যাবে না।

এর মধ্যে প্রথম টেস্টে ভারত পায়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের সমীকরণ বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম টেস্টের নেতৃত্বের গুরুদায়িত্বটা পান জসপ্রীত বুমরাহ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে স্বস্তির জয় এনে দিলেন।
টার্গেটটা ৫৩৪। টেস্ট ক্রিকেটের দেড় শ’ বছরের ইতিহাসে ম্যাচের চতুর্থ ইনিংসে কোনো দল ৪৩৩ রানও কখনো তাড়া করতে পারেনি। অস্ট্রেলিয়ার জয়ের আশা অতি বড় সমর্থকও দেখছিলেন না। এর মধ্যে তৃতীয় দিনের শেষ বিকেলে মাত্র ১২ রানে তিন উইকেট নিয়ে জয় কার্যত নিশ্চিত করে রেখেছিল ভারত। সফরকারীদের জয়ে সিলমোহর মেরে দেন তরুণ পেসার হার্ষিত রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page