শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বাগেরহাটের রামপালে ২১০ প্রান্তিক চাষি পেল বীজ-সার

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে শীতকালিন কৃষির বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় কৃষি মিলনায়তনে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার জি,এস অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার কিশোর কুমার বালা প্রমূখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবৎসর/রবি/২৪ মৌসুমে কৃষি প্রণোদনা (খ) ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -২ অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচীর শীতকালীন সবজির বীজ এবং (গ)-২০২৪-২৫ অর্থবৎসরে অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচীর হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

ভূট্টা, গম, সরিষা, পিয়াজ, সূর্যমুখী, শীতকালীন বীজ, খেসারি ফসলের বীজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ৩০ জন চাষিকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে সার, ১০ জন কে সরিষা ১ কেজি পেয়াজের বীজ, ১০ কেজি এমওপি ১০ কেজি করে ডিএপি সার, ৬০ জন চাষিকে ৮ কেজি করে খেসারি, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০ জন চাষিকে গম, ১০ জন চাষিকে সরিষা ও ১০০ জন চাষিকে সবজির বীজ ও সম পরিমাণ সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার জানান, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনার আওতায় সার ও বীজ প্রদান করেছে।

আমরা কৃষকদের উৎসাহীত করতে এসব উপকরণ দিয়েছি, যাতে কৃষকগণ আরো বেশী উৎসাহীত হন ও বেশী ফসল ফলাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page