মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

‘ভারতে থেকে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই, জনগণ গতকাল (মঙ্গলবার) থেকে বলা শুরু করেছে দেশের সব ষড়যন্ত্র শেখ হাসিনা হিন্দুস্থান থেকে বসে বসে করা শুরু করেছেন। শেখ হাসিনা বাংলাদেশে নেই। তবে তার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।
বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ অবস্থান কর্মসূচির আয়োজন করেছে ছাত্র-জনতা নাগরিক ঐক্য পরিষদ।

সম্প্রতি চট্টগ্রামের ঘটনা নিয়ে করে জয়নুল আবদীন ফারুক বলেন, সামান্য একটি বিষয় নিয়ে চট্টগ্রামে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। আজ বাংলাদেশে কিছু সংখ্যক লোক এ বিষয়টাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রয়াস করছে।
ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, কীসের ইঙ্গিত, কীসের আলামত। সে দিন তো দেখিনি, যে দিন আপনারা আমাদের মানুষকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলছিলেন। তিস্তার পানি কোনো দিনও দেননি। সেই দেশের মানুষের সামান্য একটি বিষয় নিয়ে আজ আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। বাংলাদেশে কেউ সাম্প্রদায়িকতা ও অস্থিরতা সৃষ্টি করুক, এটা আমরা চাই না। কিন্তু উসকানি দিচ্ছে আপনার দেশে বসে থাকা শেখ হাসিনা।

শেখ হাসিনা ও ভারতকে উদ্দেশ্য করে বিএনপি চেয়াপারসনের এ উপদেষ্টা বলেন, তার (শেখ হাসিনা) বিরুদ্ধে ৫০০ এর অধিক মামলা রয়েছে। সেই মহিলা বাংলাদেশের মানুষকে মানুষ হিসেবে গণ্য করতেন না। বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন। বাংলাদেশকে অঙ্গ রাজ্য বানানোর জন্য দৃঢ় চেষ্টা করেছিলেন। সেই শেখ হাসিনাকে আপনারা আবারও বিনা পাসপোর্টে আশ্রয় দিয়ে এখন ইসকনের নামে বাংলাদেশে ষড়যন্ত্র করা শুরু করেছেন।
ড. ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবদীন ফারুক বলেন, আপনার ভয় নেই। এ দেশের ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে আছে। যারা আয়নাঘরে বন্দি ছিল, যেসব মায়ের বুক খালি হয়েছে তাদের কথা স্মরণ করে আপনি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে নেন। তা না হলে এ দেশে থাকা শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ধারাকে ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page