শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা সভায় মাদক নির্মুলে জেহাদ ঘোষণা

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের রামপাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মির্জা মো. মুরশিদ, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা, পিআইও মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম,এ সবুর রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন প্রমুখ।

সভায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি, মাদকসহ অন্যান্য সামাজিক অপরাধ দমনে সবার কাছে সহযোগীতা চান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় রামপালে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মুরশিদ উপস্থিত সকলের দৃষ্টি আকর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ, চাঁদাবাজি বন্ধে, তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি ও মাদকসহ সামাজিক অপরাধ দমনে প্রশাসনকে সর্বপ্রকার সহযোগীতার আশ্বাস দেন।

এর পূর্বে সকাল ১০ টায় একই সভাকক্ষে ১৬ ডিসেম্বর ও জাতীয় দিবস যথাযথ পালন উপলক্ষে আলোচনা করা হয়। এ সময় সরকারি বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page