শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

আরো একটি পুরস্কার জিতলেন লামিনে ইয়ামাল। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টের দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন তিনি। ১৭ বছর চার মাস বয়সে এই পুরস্কার জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন ইয়ামাল। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জেতার রেকর্ড এখন তার দখলে।
এই পুরস্কারটি দেওয়া হয় ২১ বছরের কমবয়সী ফুটবলারদের। জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০। তার মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়েছেন ইয়ামাল। ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা।

টাট্টোস্পোর্টস জানিয়েছে, ইউরোপের ৫০টি সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন। প্রত্যেকের ১ নম্বর খেলোয়াড় ১০ পয়েন্ট করে পান বিধায় মোট পয়েন্ট ছিল ৫০০। বেশির ভাগ জুরি ইয়ামালকে শীর্ষে রাখায় ৪৮৮ পয়েন্ট নিয়ে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।
‘গোল্ডেন বয়’ পুরস্কারটি দিয়ে থাকে এতে ভোট দিয়ে থাকেন ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধি। এর মধ্যে অন্যতম জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

পুরস্কারজয়ী নির্বাচনে প্রত্যেক জুটি পাঁচজন খেলোয়াড়কে ভোট দেন। এর মধ্যে এক নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ১০ পয়েন্ট, দুই নম্বর ভোট পাওয়া খেলোয়াড় ৭ পয়েন্ট, এবং তৃতীয়জন ৫, চতুর্থজন ৩ ও পঞ্চমজন ১ পয়েন্ট পেয়ে থাকেন।
ইয়ামাল ‘গোল্ডেন বল’ জিতেছেন বার্সেলোনা ও স্পেনের চতুর্থ খেলোয়াড় হিসেবে। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে গোল্ডেন বয় জিতেছিলেন লিওনেল মেসি (২০০৫)। আর স্পেনের প্রথম খেলোয়াড় সেস্ক ফ্যাব্রেগাস (২০০৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page