শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

নাইজেরিয়ায় ২ শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৫৪

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। গত শুক্রবার ২ শতাধিক যাত্রী নিয়ে দেশটির নাইজার নদীতে একটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ জনেরও বেশি যাত্রী নিয়ে শুক্রবার ভোররাতে একটি নৌকা ডুবে যাওয়ার পর নাইজেরিয়ার নাইজার নদী থেকে অন্তত ৫৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া ডুবে যাওয়া নৌকাটির আরোহী চব্বিশ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে কেউ কেউ এখনও হাসপাতালে রয়েছেন। এছাড়া আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ হতে পারেন বলে মনে করা হচ্ছে।

নিখোঁজদের খোঁজে ডুবুরিরা এখনও নদীতে অনুসন্ধান চালাচ্ছেন তবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে তাদের বেঁচে থাকার আশা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে। যাত্রীদের মধ্যে বাজারের ব্যবসায়ী ও ক্ষেতমজুর রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি তবে অনেক যাত্রীই প্রয়োজন অনুসারে লাইফ জ্যাকেট পরে ছিলেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বে থাকা স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, নৌকায় ঠিক কারা উঠেছিলেন সে সম্পর্কে সঠিক বিবরণ পাওয়া কঠিন কারণ সেখানে কোনও রেকর্ড রাখা ছিল না।
নৌকাডুবে বহু মানুষের মৃত্যু অবশ্য নাইজেরিয়ায় বিরল কোনো ঘটনা নয়। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার নাইজার প্রদেশে নৌকাডুবে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page