বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

দুপুরের ঘুমভাব কাটাবেন যে ভাবে

বেলা গড়িয়ে দুপুর এলেই চোখ যেন বন্ধ হয়ে আসে৷ বিশেষ করে দুপুরের খাবার খাওয়ার পর পর। কিন্তু কাজের মাঝে এই ঘুম ঘুম ভাবের কারণে কাজে মনযোগ দেওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু কাজ ঠিকই চালিয়ে যেতে হয়। যারা ঘরে থাকেন তারা কিছুক্ষন চোখ বন্ধ করে শুয়ে নিলে সমস্যা নেই কিন্তু যারা অফিসে থাকেন তাদের জন্য এটা বেশ যন্ত্রণাদায়ক । কিন্তু কি করা যায় এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে? দুপুরে এই ঘুমঘুম ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের জন্য রইল সহজ কয়েকটা টিপস।
কী করবেন দুপুরে?

১. অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আপনার পেট যতো ভর্তি হবে আপনার ঘুম ঘুম ভাব ততোই বেশি হতে থাকবে। ক্ষুধা মেটানোর জন্য অল্প পরিমাণে খাবার খান। অনেক বেশি খেয়ে পেট ভারী করে ফেলবেন না।

২. খাওয়ার পর জল পান করুন। দেহ যতোটা হাইড্রেট থাকবে ক্লান্তি ততো কম লাগবে। এর ফলে ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে।

৩. দুপুরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খেয়ে প্রোটিন, আয়রন ধরণের খাবার বেশি খান এতে ঘুম ঘুম ভাব দূরে রাখতে পারবেন।

৪. যদি খুব ঘুম চলে আসে তাহলে খাওয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিন। এতেও ঘুম দূর হবে।

৫. যদি সম্ভব হয় তাহলে কাজের ফাঁকে মাত্র ১০-১৫ মিনিটের পাওয়ার ন্যাপ অর্থাৎ অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন। তাহলে আর পুরোটা সময় ঘুম ঘুম লাগবে না।
সকালেই নিয়ে রাখুন কিছুটা প্রস্তুতি৷ সকালেই নিম্নলিখিত কাজগুলো করলে দুপুরবেলায় এই যন্ত্রণা থেকে সহজেই রেহাই পাওয়া যায়:

১. নিজের জন্য একটি নির্দিষ্ট ঘুমের সময় বেছে নিন। এবং সেই সাইকেল অনুযায়ী ঘুম থেকে উঠুন এবং ঘুমাতে যান। যদি পরিমান মত ৮ ঘণ্টা ঘুমাতে পারেন তাহলে দুপুরে আর ঘুম আসবে না।

২. সকালে চিনিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। চিনিযুক্ত খাবার আপনাকে তাৎক্ষণিকভাবে এনার্জি দিতে পারে ঠিকই কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই আপনাকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে যার কারণে দুপুর হলে অনেক বেশি ক্লান্তির কারণে ঘুম ঘুম ভাব চলে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page