বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

দেশে ফিরেই তামিমের মুখে বিশ্বকাপ জয়ের কথা

যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা উঁচিয়ে ধরে দেশের তরুণ ক্রিকেটাররা। শিরোপা জয়ের পর গতকাল সোমবার রাত এগারোটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন দলের ক্রিকেটারসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা।

পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন যুব এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ট্রফি পাশে রেখে সেখানে অধিনায়ক তামিম শোনালেন পরবর্তী গন্তব্যের কথা। এশিয়ার সেরা হওয়া দলের অধিনায়ক শোনালেন বিশ্বকাপ জয়ের আশা, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

দুবাইতে প্রবাসী দর্শকদের মুখ থেকে জয়ের আগে ভেসে আসছিল তাকবির ধ্বনি। সেই সময়ে দর্শকদের তাঁতিয়ে দিয়েছিলেন জুনিয়র তামিম। মাঠের সেই সমর্থন নিয়ে বললেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি।’
এশিয়া কাপ জয়ের ট্রফি তামিম উৎসর্গ করলেন দেশের জন্য ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’
পরে তামিম জানালেন কষ্টের পুরস্কারের কথা, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page