শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বাংলাদেশের কাছে হারের পরেই ‘পুরস্কার’ পেলেন উইন্ডিজ কোচ

ড্যারেন স্যামির অধীনে সাদা বলের কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজের উন্নতিটা চোখে পড়ার মতোই। নিজে পরীক্ষিত অধিনায়ক ছিলেন খেলোয়াড়ি জীবনে। তার অধীনেই দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার হাতেই পরবর্তীতে এসেছে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে কোচিংয়ের দায়িত্ব। বাংলাদেশের কাছে সবশেষ ম্যাচটা হারের পর তার কাঁধে নয়া দায়িত্ব তুলে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এতদিন ছিলেন সাদা বলের কোচের দায়িত্বে। এবার লাল বলেও একই দায়িত্ব পেলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলেরও কোচ হিসেবেও এখন থেকে থাকছেন ড্যারেন সামি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্ব সংবাদ সম্মেলনে স্যামিকে টেস্ট দলেরও কোচের দায়িত্ব দেওয়ার কথা জানান। এর মধ্য দিয়ে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেলেন স্যামি।

আগামী বছর ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্ব নেবেন। নতুন দায়িত্ব পাওয়ার পর স্যামি বলেছেন, ‘যে কোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের এবং নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনার পরিকল্পনা করেছি।’
টেস্ট দলের প্রধান কোচ হিসেবে আন্দ্রে কুলির স্থলাভিষিক্ত হলেন স্যামি। গত বছর মে মাসে সাদা বলের সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।
এখন পর্যন্ত ওয়ানডেতে স্যামির কোচিংয়ে ২৮ ম্যাচে ১৫ জয়ের পাশাপাশি ১২ ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ১টি টাই। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে পেয়েছে ২০ জয়। সবশেষ বাংলাদেশের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page