শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

রাজধানীর আফতাব নগরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মিম আক্তার (২২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত মিমের মা শাহানা জানান, আমার মেয়ে ও জামাই আফতাব নগরের তিন নম্বর রোডের ৫০ নম্বর বাসায় ভাড়া থাকেন। জামাই একটি কোম্পানিতে চাকরি করেন। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার মেয়ের পিঠে ও বাম হাতে আঘাত করে। এতে আমার মেয়ে গুরুতর আহত হয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আমার মেয়েকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর মিমের স্বামী পালিয়ে যান। আমাদের বাড়ি শরীয়তপুর জেলায়। মিমের বাবার নাম সোহরাব হোসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page