বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আসামীদের জামিন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া

রাজশাহী ব্যুরো চিফ :

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের হামলার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতারের পর তাদের শাস্তির আওতায় না এনে জামিন দেয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রুয়েট প্রশাসন।

রুয়েটের ছাত্র-কল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল বলেন, ১৬ ডিসেম্বর নগরীর পদ্মা আবাসিক এলাকার হজোর মোড়ে দোকানী ও জের ধরে স্থানীয় কিছু মানুষ দফায় দফায় রুয়েটের ছাত্রদের উপর হামলা চালায়। এতে রুয়েটের ১৫ শিক্ষার্থী আহত হয়। তার মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক সহযোগী অধ্যাপত ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদও রয়েছেন। রুয়েট শিক্ষার্থীদের হামলার ঘটনা চন্দ্রিমা থানায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের পর দু’জন আসামীকে গ্রেফতার করা হয়। কিন্তু আসামীদের বিচারের জন্য কারাগারে না পাঠিয়ে গতকাল বুধবার জামিন দেয়া হয়। এরফলে রুয়েটের শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে এবং রুয়েট প্রশাসন ও শিক্ষকদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রুয়েটের শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালিয়ে আহত করার ঘটনা অত্যন্ত ন্যাকারজনক। রুয়েটের পক্ষ থেকে এই হামলার ঘটনায় মামলা দায়েরের পর মাত্র দুই জনকে গ্রেফতার করার পরেও তাদের শাস্তির আওতায় না এনে জামিন দেয়ার বিষয়টি অত্যন্ত দূ:খজনক। তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই হামালার ঘটনায় আসামীদের দ্রæত গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হলে, পরবর্তীতে কোন অপ্রিতীকর ঘটনা সংঘটিত হলে পুলিশ প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page