শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন আরোহী।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বাইকের চালক নিহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ঢাকা শান্তিনগর এলাকার অপু সরকারের ছেলে অন্তর সরকার। তিনি ঢাকা থেকে বাইকার গ্রুপের সঙ্গে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।
দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাকিব বিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, শীত মৌসুমে কুয়াশার সঙ্গে লবণবাহী গাড়ির পানিতে সড়ক অতিমাত্রায় পিচ্ছিল হয়ে থাকে। ফলে এই মহাসড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page