শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

মালিঙ্গাকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

একজন লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কান ক্রিকেটের বোলিং লাইনআপের নেতৃত্ব দিয়েছিলেন লম্বা সময়ের জন্য। চামিন্দা ভাসের অবসরের পর লঙ্কান পেস বিভাগের মূল অস্ত্র হয়ে ছিলেন মালিঙ্গা। লঙ্কান জার্সিতে জিতেছিলেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে ছিলেন নিয়মিত মুখ। অবসরের সময়টায় একজন কিংবদন্তি হিসেবেই বিদায় নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।
এবার লংকান ক্রিকেটে যুক্ত হলেন আরও এক মালিঙ্গা। ২৩ বছর বয়সের এই ইশান মালিঙ্গা প্রথমবার যুক্ত হলেন জাতীয় দলের সঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা করে নিয়েছেন এই ডানহাতি পেসার। ১৭ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ফাস্ট বোলার লাহিরু কুমারা।

গত নভেম্বরে ঘরের মাঠে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি হাসারাঙ্গা। সোমবার আগের সিরিজের দল থেকে চারটি পরিবর্তন করে ১৭ সদস্যের তালিকা প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নতুন ঘোষিত দলে বাদ পড়েছেন দুশান হেমান্থা, কুশাল পেরেরা, সাদিরা সামারাবিক্রামা ও দিলশান মাদুশাঙ্কা।
গত সিরিজে এক বছর পর লঙ্কানদের ওয়ানডে দলে ডাক পান কুশাল পেরেরা। তবে এক ম্যাচেও খেলা হয়নি তার। কিউইদের বিপক্ষে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও ওয়ানডে দল নিশ্চিত করেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।
এদিকে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন তরুণ পেসার ইশান মালিঙ্গা। এখন পর্যন্ত ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে তিনি ২০ উইকেট নিয়েছেন। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার সংগ্রহ ৩৯ উইকেট। একই শ্রেণির ১৩টি টি-টোয়েন্টিতে মালিঙ্গার উইকেট সংখ্যা ১৩। নিজের সবশেষ ৫ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। আগামী ৫, ৮ এবং ১১ জানুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের তিন ম্যাচে। খেলাগুলো হবে যথাক্রমে ওয়েলিংটন, হ্যামিল্টন এবং অকল্যান্ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page