শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

গাজার হাসপাতাল জ্বালিয়ে দিলো ইসরায়েলি সেনারা

গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ সক্রিয় কামাল আদওয়ান হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। এরআগে সেখান থেকে কয়েকশ রোগীকে জোরপূর্বক বের করে দেয় তারা। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ইসরায়েলি সেনারা হাসপাতালটিতে প্রবেশ করে।
গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু এল-রিশ জানিয়েছেন, হাসপাতালটির অস্ত্রোপচার বিভাগ, ল্যাবরেটরি এবং গুদামে আগুন দেওয়া হয়েছে। এরপর আগুন হাসপাতালের সব ভবনে ছড়িয়ে পড়ে বলে আলাদা এক বিবৃতিতে জানায় উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত দুই সপ্তাহ ধরে বেঈত লাহিয়ার এই হাসপাতালটিতে হামলা চালিয়ে আসছিল দখলদার সেনারা। তাদের দাবি, সেখানে হামাসের শক্ত অবস্থান আছে। অব্যাহত হামলার পর শুক্রবার সকালে সেখানে প্রবেশ করে তারা।
এরপর হাসপাতালের ভেতর থাকা প্রায় ৪০০ জনকে আটক করে দখলদার ইসরায়েলি সেনারা। আজ শনিবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পায়ে হেটে জাবালিয়া আল-নোজলা এলাকায় আসেন। তারা জানিয়েছেন, আটকের পর ইসরায়েলি সেনারা রাইফেলের বাট দিয়ে তাদের মারধর করে। এছাড়া ঠাণ্ডার মধ্যে রাখা হয় অনেককে। যারমধ্যে আহত ও বয়স্ক ব্যক্তিরাও ছিলেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আগুন লাগার পর সেটি নেভাতে কয়েক ব্যক্তি ডায়ালাইসিসের মেশিনের পানি ব্যবহার করেন। ওই পানিতে ক্লোরিন মিশ্রিত ছিল। এতে কয়েকজনের হাত ও মুখমণ্ডল পুড়ে যায়।

দখলদার সেনারা কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকেও আটক করেছে। কিন্তু এখন তিনি কোথায় এবং কী অবস্থায় আছেন তা কেউ জানে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page