বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রাজশাহী উদীচীর সম্মেলনে সভাপতি গোলাপ, সম্পাদক সোনা

মানিক হোসেস 

রাজশাহী প্রতিনিধি :

সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে
সত্য ও সুন্দর আকাঙ্খায় মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে উদীচী রাজশাহী জেলা সংসদের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে” স্লোগানে সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ’কে সভাপতি, শাহিনুর রহমান সোনা’কে সাধারণ সম্পাদক এবং সন্তোষ কুমার’কে কোষাধ্যক্ষ করে ২ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর আলুপট্টি মোড়ে জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও উদীচীর সংগঠন পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। এরপর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়া উদীচী চত্বরে এসে শেষ হয়। সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন ও জামসেদ আনোয়ার তপন।

সম্মেলনে সাম্রাজ্যবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার অবসান ঘটাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য রাকসু’র সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, নৃত্য গুরু হাসিব পান্না,
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজিত কুমার মন্ডল, যুগ্ম আহ্বায়ক রণজিৎ কুমার দাস ও রতন ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার, সিপিবি রাজশাহীর সভাপতি হুমায়ুন রেজা জেনু, সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page