শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

শেষ মুহূর্তে বিপিএলে দল পেলেন মৃত্যুঞ্জয়-বাবুরা

আগামীকাল (সোমবার) থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের একাদশ আসর। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। তার আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিযোগী ৭টি দল। এরই মাঝে শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন আলাউদ্দিন বাবু। সদ্য সমাপ্ত এনসিএলে দারুণ অলরাউন্ড পারফর্ম করেছেন তিনি। তারই ফল পেলেন এবার। গতকাল ঢাকার হয়ে নাম লিখিয়েছেন বাবু। এদিকে দুর্বার রাজশাহী দলে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি। আজ (রোববার) তিনি অনুশীলনেও যোগ দিয়েছেন।

এর শনিবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে খেলার ডাক পান স্পিনার টিপু সুলতান। ইতোমধ্যে তিনি দলের সঙ্গেও যোগ দিয়েছেন। সবমিলিয়ে শেষমুহূর্তেও নিজেদের মতো করে স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে তোড়জোড় চালাচ্ছে দলগুলো। তাদের অনুশীলনেও বেশ সিরিয়াসনেস চোখে পড়েছে।
প্রসঙ্গত, প্রায় দেড়মাস ব্যাপী বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার জমকালো আয়োজনে ফ্র্যাঞ্চাইজি আসরটি আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। কিন্তু শেষ মুহূর্তেও তাদের অগোছালো কর্মকাণ্ডে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটভক্তরা। মাঠের খেলায় সেই আমেজ ফিরে আসে কিনা সেটি আগামী কয়েকদিনেই টের পাওয়া যাবে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page