শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রক্তাক্ত চবি শিক্ষার্থী

ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন আহমেদ মিরাজ। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় তাকে ছুরিকাঘাতে জখম করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহর থেকে ছেড়ে আসা ক্যাম্পাস অভিমুখে শাটল ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে।

ওই ট্রেনে থাকা এক শিক্ষার্থী জানান, আহত শিক্ষার্থী এবং তার বান্ধবী ট্রেনের শেষের দ্বিতীয় নম্বর বগিতে ছিলেন। ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিল না। এই সুযোগে দুন ছিনতাইকারী বগিতে উঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফ দেয়। পরে ওই ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ টাকা ও ফোন ছিনতাইয়ের সময় তারা তাকে ছুরি দিয়ে মুখে ও শরীর আঘাত করে। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে ট্রেন থামানো হয়। তবে ট্রেন থামানোর আগেই ছিনতাইকারী দুইজন চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ঢাকা পোস্টকে বলেন, আজ সকালের ট্রেনে শহর থেকে ক্যাম্পাস আসার সময় এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পড়েন। টাকা ও ফোন ছিনতাইয়ের সময় ওই শিক্ষার্থীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা।
পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের চবি মেডিকেলের প্রধান এই বিষয়টি দেখভাল করছেন। ডাক্তার জানিয়েছেন ওই শিক্ষার্থী আশঙ্কা মুক্ত। আর ওই শিক্ষার্থীর সঙ্গে এক বান্ধবী ছিলো বলে শুনছি কিন্তু এ বিষয়ে ভুক্তভোগী আমাদের কিছু জানায়নি। আর ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য রেলওয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page