শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

শেরপুরে সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নূর-ই- আলম চঞ্চল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধকল্পে, মালিক, চালক ও হেলপারদের নিয়ে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনালে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

কর্মশালায় চালক ও হেলপারদের সবসময় সতর্ক থেকে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা। যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সে বিষয়ে লক্ষ্য রাখাসহ ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য নিরুৎসাহিত করা হয়। এছাড়াও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

টিআই (প্রশাসন) মোহাম্মদ সোহেল রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ জেলার বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page