শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বিএনপি নেতার উপর বনদস্যু বাহিনীর হামলার বিচার দাবীতে প্রেসক্লাব রামপালে পুত্রের সংবাদ সম্মেলন

এ এইচ নান্টু,

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে সুন্দরবনের বনদস্যু মোশাররফ বাহিনীর হামলায় মৎস্যজীবি দল নেতা তহিদ গাজীর উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলনে বিচার দাবী করে এক সংবাদ সম্মেলন করেছেন ভিকটিমের ছেলে সোহাগ গাজী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টায় প্রেসক্লাব রামপালের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ গাজী জানান, উপজেলার হুড়কা ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি তহিদ গাজী সোমবার বিকাল ৫ টায় ঝলমলিয়া দিঘির দক্ষিণ পাড়ে বসে তৃণমূলে বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা করছিলেন। এমন সময় প্রতিপক্ষ রুহুল গোলদার ও ফারুক শেখের নির্দেশে বনদস্যু মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফ ও তার সহযোগী মারুফ ফকির, বিল্লাল গাজী, মোস্তফা গাজী এবং ফেরদাউস শেখসহ অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করে। তারা পূর্ব পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল, দা, হাতুড়ী ও লাঠিসোটা নিয়ে আমার পিতা তহিদ গাজীকে হত্যার উদ্যেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়।

এ সময় পাশে থাকা যুবদল নেতা জলিল মোল্লা ঠেকাতে গেলে তার উপর আক্রমন করে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে পিতাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষরা হুমকি দিয়ে চলে যায়। আমার পিতা বিএনপি করায় এবং জনপ্রিয় হওয়ায় তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশে মাঠ পর্যায়ে কমিটি গঠনকে বাঁধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এমন হামলা করেছেন বলে বক্তব্যে উল্লেখ করে বিচার দাবী করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাচ্চু মোল্লা, আ. কাদের, খলিল মোল্লা ও মহিদু্ল শেখ প্রমুখ।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোশারেফের বক্তব্য নেয়া সম্ভব হয়নি তবে ফারুক আহমেদের সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সময় ঘটনাস্থলে মারপিট ঠেকিয়েছেন। কাউকে কোন নির্দেশ দেননি এবং রুহুল গোলদার ঘটনাস্থলে ছিলেন না বলে দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page