বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পলাতক ঘাতক বাস চালক গ্রেফতার।

মোঃ নূর-ই- আলম চঞ্চল,

শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সম্মুখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘাতক চালক মো. সুমন’কে(৩৪) ৩০ ডিসেম্বর সোমবার মধ্য রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম ৩১ ডিসেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ঘাতক বাস চালক মো. সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মো. আব্দুল মোতালেব এর ছেলে।
জানা যায়, ২৯ ডিসেম্বর রোববার সকালে শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সিএনজি গাড়ী রেজি নং- ময়মনসিংহ-ত-১১-৩৯৫০ শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সামনে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস যার রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২ এর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা দিয়ে পিষ্ট করে । এতে ঘটনাস্থলে ৬ জন মৃত্যুবরণ করেন। সে সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়।

এঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৪, তাং- ২৯-১২-২৪ ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।
পরবর্তীতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মো. সুমন’কে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মো. সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page