শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ভারত ও চীনে শনাক্ত নতুন ভাইরাস, সতর্কাবস্থায় ভোমরা স্থলবন্দর

চীন ও ভারত থেকে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নামে নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) থেকে স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে একটি বিশেষ মেডিকেল টিম।

সকালের শুরুতেই পাঁচ সদস্যের মেডিকেল টিম ভারত থেকে আসা যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালক ও হেল্পারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পাওয়া গেলে তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ইমিগ্রেশনের পক্ষ থেকে পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে এবং সংক্রমণ প্রতিরোধে অন্যান্য সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যের চালান এবং চালক-হেল্পারদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ভোমরা স্থলবন্দরের মেডিকেল টিমের ইনচার্জ এবং সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুস শহিদ বলেন, নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে। ভারত থেকে আসা সব যাত্রী এবং পণ্যবাহী ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।

সম্প্রতি চীন ও ভারতের দুই শিশুর শরীরে নতুন এইচএমপিভি শনাক্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস এবং এমপক্সের মতো অতীতের মহামারির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন এই ভাইরাস মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোমরা স্থলবন্দরের এমন উদ্যোগ সংক্রমণ ঠেকাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page