শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

রাজবাড়ীর শীর্ষ তিন পদে নারী কর্মকর্তা

রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তারের যোগদানের মধ্যে দিয়ে জেলার তিন শীর্ষ পদে এখন রয়েছে তিন নারী কর্মকর্তা। জেলার বিচার বিভাগ, নির্বাহী ও পুলিশ বিভাগের শীর্ষ তিনটি পদে জেলাবাসী পেলেন নারী কর্মকর্তাদের।
রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে সোমবার (১৩ জানুয়ারি) সকালে যোগদান করেছেন সুলতানা আক্তার। সুলতানা আক্তার ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের (রপ্তানি-২ শাখার) উপসচিব পদে কর্মরত ছিলেন। সুলতানা আক্তার রাজবাড়ী জেলার ২৬ তম জেলা প্রশাসক ও ৬ষ্ঠ নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) সুলতানা আক্তারকে রাজবাড়ীর ২৬ তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।একই আদেশে রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে রাজবাড়ীর জেলা পুলিশের শীর্ষ পদে রয়েছে মোছা. শামিমা পারভীন। তিনি বিসিএস ২৫ তম ব্যাচের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। জেলার ৩২ তম পুলিশ সুপার (এসপি) হিসেবে মোছা. শামিমা পারভীন গত বছরের ৮ সেপ্টেম্বর যোগদান করেন। পুলিশ সুপার মোছা. শামীমা পারভীন রাজবাড়ীতে যোগদানের পূর্বে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া, রাজবাড়ীর বিচার বিভাগের শীর্ষ পদে রয়েছে নারী কর্মকর্তা। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন মোসাম্মৎ জাকিয়া পারভিন তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাজবাড়ী জেলায় যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page