বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

১০ দিন ধরে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার জন্য দোয়া চেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেলে তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার লন্ডন সময় সন্ধ্যার পর অন্য দিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মাকে দেখতে যান তিনি। হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি।

তারেক রহমান বলেন, ‘দেশবাসীর কাছেই এটাই বলব, সন্তান হিসেবে ওনার (খালেদা জিয়া) জন্য দোয়া চাই।

এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়ার আয়োজন করা হয়।

অন্যদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, ম্যাডামের সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সমন্বিতভাবে ওনার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।

গত ৯ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়ার। তার আগে ৮ জানুয়ারি সৌদি বাদশাহর পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়ে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন ৭৯ বছর বয়সি খালেদা জিয়া। ২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। কিন্তু তৎকালীন সরকার তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেয়নি।

সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় লন্ডনে তিনি ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। সে বার চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page