শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মূলত জ্বালানিবাহী এই ট্যাঙ্কার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণের এই ঘটনা ঘটে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, শনিবার নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনুগু প্রদেশে জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা জানিয়েছে। এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি ঘটনায় প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছিলেন।
ফেডারেল রোড সেফটি কর্পসের মুখপাত্র ওলুসেগুন ওগুংবেমাইড গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় চলার একপর্যায়ে ট্রাকটির ব্রেক ব্যর্থতার সম্মুখীন হয় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি এক্সপ্রেসওয়েতে সামনে থাকা বেশ কিছু যানবাহনের মধ্যে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, এই ঘটনায় আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে যারা অক্ষত রয়েছেন। ওগুংবেমাইড বলেছেন, “দুর্ভাগ্যবশত বিস্ফোরণের পর আগুনে পুড়ে নিহত ১৮ ভুক্তভোগী এতোটাই দগ্ধ হয়েছেন যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।”
প্রসঙ্গত, পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
এর আগে গত বছরের অক্টোবরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের সময় সেখানে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে কারণে আগুনে পুড়ে অন্তত ১৫৩ জনের প্রাণহানি ঘটেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page