বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ডা. তাসনিম জারাকে সম্পাদক করে নাগরিক কমিটির ‘স্বাস্থ্য পলিসি’ সেল

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা।
রোববার (২৬ জানুয়ারি) নাগরিক কমিটির আহ্বায়ক ডা. নাসীরুদ্দিন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্বাস্থ্য পলিসি ও অ্যাডভোকেসি সেল গঠিত হলো। সেলের সদস্য হিসেবে পাঁচজন চিকিৎসকসহ ১৪ জন কাজ করবেন।
সেলের সদস্যরা হলেন– ডা. তাজনুভা জাবীন, ডা. আশরাফুল আলম সুমন, এস এম সাইফ মোস্তাফিজ, ডা. মনিরুজ্জামান, সৈয়দ হাসান ইমতিয়াজ নাদভী, মনিরা শারমিন, ডা. জাহিদুল ইসলাম, ডা. মিনহাজুল আবেদীন, সালেহ উদ্দিন সিফাত, এহতাশাম হক, অর্পিতা শ্যামা দেব, ফারিবা হায়দার, মুনতাসীর মাহমুদ ও সাগর বড়ুয়া।
এর আগে ডা. মো. আব্দুল আহাদকে সেল সম্পাদক করে পৃথক স্বাস্থ্য সেল গঠন করে জাতীয় নাগরিক কমিটি। সেই সেলের সদস্য করা হয় ডা. মাহমুদা আলম মিতু, ডা. মিনহাজুল আবেদীন, ডা. মনিরুজ্জামান, ডা. আশরাফুল আলম সুমন, অর্পিতা শ্যামা দেব, সৈয়দ হাসান ইমতিয়াজ নাদতী, সাগর বড়ুয়া, ফারিবা হায়দার ও মুনতাসীর মাহমুদকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page