বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলা: বিএনপির নেতা-কর্মীদের

টুঙ্গিপাড়ায় নিজ দলের নেতা-কর্মীদের ওপর বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২৭ জানুয়ারি) রাতে তার ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ছোট ভাই এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর শেখ ও পৌর যুবদলের সভাপতি তাইজুল শেখের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল গণঅধিকার কর্মীদের উপর  হামলা চালায় মারধর শেষে তাদের ডাস্টবিনের পাশে ফেলে চলে যায় ।

’এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নুর বলেন, “এ ধরনের আচরণ রাজনীতির সংস্কৃতি এবং মানবিকতার পরিপন্থী। গণঅধিকার পরিষদ এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে।”

তিনি বলেন,১৬ বছর ধরে আওয়ামী লীগের জুলুমের শিকার বিএনপির নেতা-কর্মীদের দ্বারা এমন জালেমি আচরণ সত্যিই অপ্রত্যাশিত। ভুলে যাবেন না, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াই থেকেই গণঅধিকার পরিষদের জন্ম। প্রয়োজনে নব্য জালিমদের বিরুদ্ধেও নতুন লড়াই শুরু হবে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page