শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

৬ মাস পর কবর থেকে তোলা হলো পুলিশের গুলিতে নিহত সুজনের মরদেহ

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সুজন ইসলামের মরদেহ প্রায় ৬ মাস পর উত্তোলন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় লালমনিরহাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আখতারসহ হাতীবান্ধা থানা পুলিশ উপস্থিত ছিলেন।
নিহত সুজন ইসলাম হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের ৩নং ওয়ার্ডের শহিদুল ইসলাম ও রেজিয়া বেগমের সন্তান।

নিহত সুজন ইসলাম পড়াশোনার পাশাপাশি ঢাকার আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত ৫ আগস্ট সকালে ঢাকার আশুলিয়া এলাকায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। ৬ আগস্ট ঢাকা থেকে তার মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়। এর ৫ মাস ২৩ দিন পর আদালতে নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়।
নিহত সুজন ইসলামের বাবা শহিদুল ইসলাম বলেন, আমার ছেলের মরদেহ উত্তোলন করেছে আমার কোনো দুঃখ নেই। প্রকৃত অপরাধীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদু-ন্নবী বলেন, গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় নিহত হন সুজন। এরপর তার বাবার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page