শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বিয়ের পর অনেক মেয়েই মোটা হয়ে যান! কেন?

বিয়ের পরে অনেক মেয়েই মোটা হয়ে যান। এর পেছনে কারণ কী থাকতে পারে, সে বিষয়ে অনেকেরই ভালো ধারণা নেই। অনেকে আবার জানার চেষ্টাও করেন না। বিশেষজ্ঞরা বলছে, দুই-একটি কারণ ছাড়াও কিছু অনিয়মের কারণে বিয়ের পর মুটিয়ে যান মেয়েরা।

চলুন তবে জেনে আসি সেই কারণ এবং অনিয়ম সম্পর্কে-
খাওয়াদাওয়ার ক্ষেত্রে অনিয়ম

অনেকেই বিয়ের পরে খাবার দাবার নিয়ে তেমন কোনো নিয়মই মানেন না, যেমনটা বিয়ের আগে দৈহিক সৌন্দর্য ঠিক রাখার জন্য মানতেন। বিয়ের পর মেয়েরা দেদার তেলেভাজা থেকে শুরু করে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া শুরু করে দেন। এর ফলে বাড়তে থাকে ওজন।

শরীরচর্চা না করা

যে সব মেয়েরা বিয়ের আগে নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করেন, বিয়ের পরে তাদের সেই অভ্যাসে ছেদ পড়তে পারে। কারণ নতুন বাড়িতে গিয়ে রুটিন এলোমেলো হয়ে যায়। তাতে শরীরচর্চা করার সময় থাকে না। এতেও ওজন বাড়ে।

অতিরিক্ত খাওয়া

বিয়ের পর অনেক মেয়ের খাবার খাওয়ার পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে বিয়ের কয়েক দিন পরে পর্যন্ত চলতে থাকে নানা ধরনের অনুষ্ঠান। এর কোনোটিতেই ডায়েট মেনে চলা সম্ভব হয় না। তাছাড়া নতুন আত্মীয়দের বাড়িতে একের পর এক দাওয়াত তো আছেই।

ঘুমের অভাব

অনেক ক্ষেত্রেই বিয়ের পরে নতুন বাড়িতে গেলে মেয়েদের ঘুমের সমস্যা হয়। অনেক মেয়েরই ঘুম কমে যায়। তাতে বাড়তে পারে ওজন। পর্যাপ্ত ঘুম না হওয়া ওজন বৃদ্ধির অন্যতম কারণ।

মানসিক চাপ

বিয়ের পরে অনেক মেয়েরই মানসিক চাপ বাড়তে পারে। বিশেষ করে যারা পেশাদার, তাদের ক্ষেত্রে বাড়ির চাপ এবং অফিসের চাপ দুটোই তৈরি হয়। এই দ্বৈত মানসিক চাপও ওজন বাড়িয়ে দিতে পারে।

যৌনসম্পর্ক

বিয়ের পরে নিয়মিত যৌনসম্পর্কে লিপ্ত হলে শরীরে নানা ধরনের হরমোনের পরিবর্তন ঘটে। তার ফলে ওজন বাড়তে থাকে। তাই বিয়ের পরও যদি কোনো মেয়ে তার আগের সুন্দর ফিগার ধরে রাখতে চান, তাহলে নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page