শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

নারী ফুটবল ম্যাচ বন্ধে ভাঙচুরের ঘটনায় বিচার দাবি বাংলাদেশ জাসদের

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করতে ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মানুষের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টির পাঁয়তারায় সুনামগঞ্জের দোয়ারাবাজার, পিরোজপুরের স্বরূপকাঠিসহ (নেছারাবাদ) দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায়ও বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, নারীদের প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে জয়পুরহাটে মাঠে ভাঙচুরের ঘটনা দেশের সচেতন, শিক্ষিত, বিবেকবান মানুষ কখনোই মেনে নিতে পারেন না। আমরা অবিলম্বে এসব অপতৎপরতা রোধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page