শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

বুলডোজার দিয়ে ভাঙা হলো বেরোবির বঙ্গবন্ধু ম্যুরাল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বুলডোজার এনে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু ম্যুরাল’।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত ম্যুরালটি গুঁড়িয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাত তালি দিয়ে উদযাপন করতে থাকেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে দেশেই অবস্থান করছে। তারা সুযোগের অপেক্ষায় আছে। আর এদিকে স্বৈরাচারী শেখ হাসিনা আবারও অনলাইনে এসে তাদের উজ্জীবিত করার চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা শিক্ষার্থীরা স্বৈরাচারের মূল উপড়ে ফেলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রথমত স্বৈরাচারের চিহ্ন স্বরূপ ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে, রাত ৯টা ৪০ মিনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে দিয়ে বিজয় ২৪ হল নামকরণ করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম মুছে ফেলেন তারা। এরপর শেখ হাসিনার ব্যঙ্গচিত্র দাহ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page