বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এই বৈঠক হতে পারে। একইসঙ্গে আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে যাবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়ে বিএনপির একটি সূত্র বলেছে, আগামী রোববার বেলা সাড়ে ৩ টায় নির্বাচন কমিশনে যাবেন নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, ৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাত করতে যাবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়ার ব্যাপারে শায়রুল কবির খান বলেন, “আগামী রোববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর এই বৈঠক হতে পারে।” একইদিন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও দেশে ফিরবেন বলে জানান তিনি।

গত ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তার মেয়ে জায়মা রহমান। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭ টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে হয় অনুষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page