বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন, প্রশ্ন রিজভীর

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেন? -এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনই আগে হবে। এ ধরনের সিদ্ধান্ত-নির্দেশনা নাকি চলে এসেছে। এটা যারাই বলছে বা যাকে দিয়ে বলাচ্ছে, এতে মধ্যপন্থি রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা, এমন একটা শঙ্কা টের পাচ্ছি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে শবে বরাত উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কে ক্ষমতায় আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই গত ১৭ বছর আন্দোলন–সংগ্রাম হয়েছে। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন?
একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে উল্লেখ করে তিনি বলেন, তারা বলছে— স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তার পরে সংসদ নির্বাচন হবে।
রাজনৈতিক শক্তিকে খাটো করলে চরমপন্থার উত্থান হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে বিএনপির এ নেতা বলেন, চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথায় রাখতে হবে।

রাজনীতিবিদদের বিশ্বাস না করা অর্থাৎ বিরাজনীতিকরণ। এই বিরাজনীতিকরণ করতে করতে গণতন্ত্রের আজ ভঙ্গুর অবস্থা। এটার মধ্য দিয়েই ফ্যাসিবাদের উত্থান হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page