শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু

গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ মারা গেছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ড. মাশরিক হাসান জানান, আহাদ হাসপাতালে চিকিৎসারত ছিল। ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।

এর আগে গত সোমবার রাতে তিনি সূত্রাপুর এলাকায় ভাড়া মেস বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page