রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

সুন্দরবনে ৫ হরিণ শিকারী ফাঁদ সহ আটক

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি :

সুন্দরবনের চরখালী এলাকায় ফাঁদ পেতে হরিণ শিকারের সময় বনরক্ষীদের হাতে ৫ চোরা হরিণ শিকারী আটক হয়েছে। জব্দ করা হয়েছে একটি ট্রলারসহ বিপুল পরিমাণ নাইলনের তৈরী হরিণধরা ফাঁদ।

আটকদের বুধবার (২৬ ফেব্রুয়ারি ) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানাযায়, বগী ফরেষ্ট ষ্টেশন ও চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে সুন্দরবনের চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ছালুয়ার খাল এলাকার বন থেকে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় ৫ জন চোরা হরিণ শিকারীকে আটক করেন। এ সময় চোরা শিকারীদের কবল থেকে বিপুল পরিমাণ হরিণধরা নাইলনের ফাঁদ ও একটি ট্রলার জব্দ করেন বনরক্ষীরা। আটক শিকারীরা হচ্ছেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র, সুমন্ত ও মন্টু। এদের বাড়ী বরগুনার পাথরঘাটা এলাকায় বলে বনরক্ষীরা জানান।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আঃ সবুর বলেন, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা করা হয়েছে। আটক শিকারীদের বুধবার সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হেেয়ছে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page