বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বসুন্ধরায় সারজিস আলমের ওপর হামলা: যা বললেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এলায়েন্স অব বাংলাদেশ ফেসবুক পেজে এক পোস্টে তা জানান।

পোস্টে লেখা হয়, বসুন্ধরা আবাসিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেইটে সারজিস আলমের আগমন নিয়ে বৈছা ও ছাত্রদল সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। এদিকে সারজিস আলমের আগমনের খবরে নর্থ সাউথের ৮ নম্বর গেইটে জড়ো হন ছাত্রদল সমর্থকরা।
আরও লেখা হয়, দুই পক্ষ মুখোমুখি হলে ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও দল ঘোষণার দিন প্রাইভেট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সারজিস আলমকে জেরা করতে থাকেন। এ সময় সারজিসের সঙ্গে থাকা একাংশের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়। পরিস্থিতি শান্ত করতে সারজিস আলম দ্রুত এলাকা ত্যাগ করেন। পরবর্তীতে হাতাহাতির মধ্যেই বৈছা সমর্থক মুশতাক তাহমিদকে ছুরিকাঘাত করা হয় এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুশতাক বর্তমানে আংশকামুক্ত আছেন।
পোস্টে আরও লেখা হয়, দুই পক্ষের এই হাতাহাতির ঘটনাকে ভিন্নখাতে নিয়ে এই ঘটনায় নর্থ সাউথের সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য বিব্রতকর ও মানহানিকর। শিক্ষার্থীরা এই ঘটনার মাধ্যমে আবারো ক্যাম্পাস ভিত্তিক ছাত্ররাজনীতি নিয়ে তাদের আশংকার কথা জানিয়েছেন।

কিভাবে পোচ দেওয়া হয়েছে, কারা দিয়েছে, এটা বের করা খুবই সহজ। নর্থ সাউথের গেইটে ও আইইউবির গেইটে খুবই উন্নত সিসি ক্যামেরা আছে, ফুটেজ দেখলে জানা যাবে কিভাবে কেউ আহত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page