শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

পবিত্র মক্কায় নয়ন জুড়ানো দৃশ্য

লাইলাতুল কদরে মক্কায় গ্র্যান্ড মসজিদে নয়ন জুড়ানো এক দৃশ্য। পবিত্র তারাবীহ ও তাহাজ্জুদ নামাজ আদায় করতে বুধবার রাতে গ্র্যান্ড মসজিদে বিশ্ব মুসলিমের মিলনমেলা বসেছিল। সন্ধ্যা নামার আগে থেকেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অন্যসব বারের রেকর্ড ভঙ্গ করে এবার লাইলাতুল কদরে নতুন রেকর্ড করেছেন মুসলিমরা। বুধবার কমপক্ষে ৪২ লাখ মুসলিম গ্র্যান্ড মসজিদে সমবেত হয়েছিলেন।
আল একবারিয়া’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ইসলামে সবচেয়ে মহিমান্বিত রাত্রির মধ্যে অন্যতম লাইলাতুল কদর। এ রাতে মহান আল্লাহর তরফ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয় পবিত্র কোরআন। অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে মানুষের সামনে আলোকবর্তিকা হয়ে আসে এই মহাপবিত্র কোরআন। আরব নিউজ লিখেছে, পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। তবে এর সঠিক দিনটি জানা নেই। বেশির ভাগ মুসলিম মনে করেন ২৭তম রোজায় অর্থাৎ ২৬ রোজার দিবাগত রাতই হলো লাইলাতুল কদর।
তবে শেষ ১০ দিনের মধ্যে বেজোড় রাতগুলোকেও লাইলাতুল কদর মনে করে মুসলিমরা আল্লাহর ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন। এ উপলক্ষে বুধবার রাতের প্রস্তুতির মধ্যে গ্র্যান্ড মসজিদে মাতাফ এলাকাকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে প্রতি ঘণ্টায় এক লাখ ৭ হাজার মুসলিম তা তাওয়াফ করতে পারেন। এ উপলক্ষে ৪২৮টি এক্সেলেটর, ২৮টি এলিভেটর, ১৩০০ স্পিকার সহ আধুনিক অডিও সিস্টেম ব্যবহার করে কর্তৃপক্ষ। গ্রান্ড মসজিদকে ঠাণ্ডা রাখতে ৯০ হাজার টনের শীতাতপ ব্যবস্থা সক্রিয় রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page