শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরা পূর্ব থানা সংলগ্ন এলাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তরায় বসবাসরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি দক্ষিণখান এলাকায় চোরাই পণ্য ও মাদকচক্রের গোপন তথ্য অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন চ্যানেল এস-এর জনভোগান্তি ও অনুসন্ধান মুলক অনুষ্ঠান ‘কে শুনে কার কথা’-এর সাংবাদিকরা। হামলায় গুরুতর আহত হন তরিক শিবলী, শান্ত মাহমুদ ও রাব্বি নূর। এছাড়া স্থানীয় তথ্যদাতা মিজানুর রহমান ও শাকিল আল ফারুকীও হামলায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা চ্যানেল এস-এর ক্যামেরা, সরঞ্জাম ভাঙচুর করে এবং ভিডিও ফুটেজসহ ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেয়, যাতে মাদকের লেনদেন ও চোরাই পণ্যের প্রমাণ ছিল। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয় সাংবাদিকরা আশরাফ আলী দেড়শ রূপান্তর ও গ্লোবাল টিভি বলেন, “এই হামলা শুধু সাংবাদিকদের ওপর নয়, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

ফরিদ আহমেদ নয়ন এশিয়ান টিভি বলেন, “সাংবাদিকদের উপর বারবার হামলার ঘটনা ঘটছে। গত এক মাসেই দেশে ২২ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এই বিচারহীনতা বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”

মাসুদ পারভেজ, দৈনিক ইনকিলাব ও নাগরিক টেলিভিশন বলেন, “চ্যানেল এস-এর ওপর হামলাকারীরা চিহ্নিত হলেও এখনো ধরা পড়েনি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে—পুলিশের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন উঠছে।”

বক্তারা অভিযোগ করেন, উত্তরায় কিছু স্বঘোষিত সাংবাদিক একটি ক্লাব গড়ে তুলেছেন, যারা অসাধু ব্যবসায়ী ও অপরাধচক্রের সঙ্গে আঁতাতে জড়িত। তাদের কারণে এলাকায় অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। বক্তারা অবিলম্বে ‘অপসংবাদিকতা’ বন্ধ এবং প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।

আরো উপস্থিত ছিলেন, প্রাণের বাংলাদেশের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন , কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন, বি এম আসিক হাসান সহ প্রায় শতাধিক টেলিভিশন ও পত্রিকা সাংবাদিকগণ।

উল্লেখ্য, দক্ষিণখান থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের হলেও ১জন হামলাকারী ছাড়া এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সাংবাদিক নেতারা বলেন, “অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে সাংবাদিকরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page