শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ইলেকট্রিক ডিভাইসে অপবিত্র কিছু লাগলে কী করবেন?

যে সকল জিনিস পানি দিয়ে ধোয়া যায় না, এতে অপবিত্র কিছু লাগলে তা কীভাবে পবিত্র করতে হবে। যেমন- ইলেক্ট্রনিক সামগ্রী, ঘড়ি, মোবাইল ফোন ইত্যাদি?
এ বিষয়ে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো—

ইলেক্ট্রনিক সামগ্রী, ঘড়ি, মোবাইল ফোন ইত্যাদিতে যদি পানি ব্যবহার করা সম্ভব না হয়, তাহলে পবিত্র ভিজা কাপড় দিয়ে অপবিত্র জিনিসটি ভালো করে মুছে পরিস্কার করে নিতে হবে। এভাবে পরিস্কার করে নিলে তা পবিত্র হয়ে যাবে।
তবে যে অংশগুলো ধোয়া সম্ভব তা ধৌত করতে হবে। অন্যথায় পবিত্র হবে না। যেমন ওয়াটারপ্রুফ ঘড়ি, মোবাইল ধোয়া সম্ভব। মোবাইলের ব্যাটারী খুলে তার অনেকাংশ ধোয়া সম্ভব। অনেক ইলেক্ট্রনিক সামগ্রী আছে যা ধোয়া সম্ভব। এসব জিনিস না ধুয়ে শুধু মুছে ফেললে পবিত্র হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া, ১/১৬৩)
অপবিত্র কাপড় পবিত্র করার পদ্ধতি

পবিত্রকরণের দিক দিয়ে অপবিত্র দুই প্রকার। যথা- (ক) দৃশ্যমান নাপাক। (খ) অদৃশ্যমান নাপাক।

(ক) কাপড়ে দৃশ্যমান নাপাক লাগলে, সেই নাপাকিকে দূর করে দিলেই— কাপড় পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে নাপাকি দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই। যতবার ধৌত করলে— নাপাকি দূর হবে, ততবারই ধৌত করতে হবে। যদি একবার ধৌত করলে তা চলে যায়, তবে একবারই ধৌত করতে হবে।

(খ) কাপড়ে অদৃশ্যমান নাপাকি লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে— তিনবারই নিংড়াতে হবে। শেষবার একটু শক্তভাবে নিংড়াতে হবে, যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাইর না হয়। (ফাতাওয়ায়ে হাক্কানিয়া : ২/৫৭৪; জামিউল ফাতাওয়া : ৫/১৬৭)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page