শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

তৃষ্ণার্তকে পানি পান করানো উত্তম সদকা, রয়েছে অফুরন্ত সওয়াব

মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি পানির কূপ খনন করল, আর সে কূপ থেকে মানুষ বা কোনো পশু-পাখি পানি পান করল—এর বিনিময়ে আল্লাহ তাকে কিয়ামতের দিন সওয়াব দেবেন’ (সহিহ্ ইবনে খুজাইমা: ১২৯২)। অন্য হাদিসে এসেছে, ‘যে মোমিন পিপাসার্ত কোনো মোমিনকে একঢোক পানি পান করাবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে মোহর করা পানি থেকে পান করাবেন’ (জামে তিরমিজি: ২৪৪৯)।
চলছে গ্রীষ্মকাল। প্রচণ্ড গরমে পথচারীদের গলা শুকিয়ে আসে কখনো কখনো, পেয়ে বসে পিপাসা। এ সময় কাউকে পানি পান করানো পরম মানবিকতার প্রকাশ। তৃষ্ণার্তকে পানি পান করানো অত্যন্ত সওয়াবের কাজ। ইসলাম এটিকে মহান কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। হাদিসে একে বলা হয়েছে উত্তম সদকা।আমরা অনেকেই মৃত মা-বাবার জন্য কল্যাণকর কোনো কাজ করতে চাই। পানি পানের ব্যবস্থা করাও হতে পারে উত্তম এক উদ্যোগ। সাদ ইবনে উবাদা (রা.) একবার নবীজি (সা.)-কে বললেন, ‘আল্লাহর রাসুল, আমার মা ইন্তেকাল করেছেন।

আমি কি তার পক্ষ থেকে কোনো সদকা করতে পারি?’ নবীজি (সা.) বললেন, ‘অবশ্যই পারো।’ তিনি জানতে চাইলেন, ‘তাহলে আমার মায়ের পক্ষ থেকে আমি কোন সদকা করা উত্তম হবে?’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘পানি পান করানো।’ অর্থাৎ জনসাধারণের জন্য পানি পানের ব্যবস্থা করা। এরপর সাদ ইবনে উবাদা (রা.) একটি কূপ খনন করে বললেন, ‘এটি আমার মায়ের নামে ওয়াক্ফ করা হলো।’ (মুসনাদে আহমাদ: ২৩৮৪৫)।

নবীজি (সা.) বলেন, একবার এক লোক পিপাসার্ত একটি কুকুরকে পানি পান করায়। তার এ কাজ আল্লাহ তাআলা এতই পছন্দ করেন যে, তাকে তিনি ক্ষমা করে দেন। এ ঘটনা শুনে সাহাবারা বললেন, পশুকে অনুগ্রহ করলেও কি সওয়াব আছে? নবীজি (সা.) বললেন, ‘প্রতিটি প্রাণীর (দয়া-মায়ার) মধ্যেই রয়েছে সওয়াব ও প্রতিদান’ (সহিহ্ বুখারি: ২৩৬৩)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page