শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ মীরসরাই সহ পুরো চট্টগ্রাম জুড়ে ফ্যাসিবাদ বিরোধী ও ফ্যাসিবাদের দোসর সাংবাদিকতা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে পৌর বিএনপি। ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের?

ভারতের হায়দরাবাদে ভবনে ভয়াবহ আগুন, নারী-শিশুসহ নিহত ১৭

দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দরাবাদে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও ৭ বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে বলে জানা গেছে।
মুসলিম অধ্যুষিত এই শহরটির আইকনিক স্থাপনা বিখ্যাত চারমিনারের কাছে একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছেই একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাত বছরের এক শিশু কন্যা এবং একাধিক নারীও রয়েছেন।
রোববার সকালে গুলজার হাউস এলাকার ওই ভবনে আগুন লাগে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে, যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। পরে ভোর সাড়ে ৬টার দিকে অগ্নিনির্বাপণ দপ্তরে আগুন লাগার খবর পৌঁছায়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ওই পরিবারটি গুলজার হাউসের একটি দোকানের ওপরের তলায় বসবাস করত। তিনি বলেন, “আমি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। খুবই দুঃখজনক একটি ঘটনা। কাউকে দোষারোপ করছি না, তবে পুলিশ, পৌরসভা, দমকল ও বিদ্যুৎ বিভাগকে আরও দক্ষ ও সজ্জিত করতে হবে। আমাকে জানানো হয়েছে, দমকল বাহিনী প্রাথমিকভাবে সঠিক সরঞ্জাম ছাড়াই এসেছিল।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে উন্নত প্রযুক্তি আনার চেষ্টা করা হবে এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page